Home / উদ্যোগ / ‘কালি ও কলম’ ছোটগল্প সংখ্যা
kali+o+kolom+story+mbd

‘কালি ও কলম’ ছোটগল্প সংখ্যা

মাস্টারি বিডি ।
ঢাকা । ১৮ মে ২০১৮ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৪

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’। এরইমধ্যে পত্রিকাটি সাহিত্য মহলে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।

আগামী জুন-এর প্রথম সপ্তাহে প্রকাশ পেতে যাচ্ছে ‘কালি ও কলম’-এর ছোটগল্প সংখ্যা। এতে প্রায় ছত্রিশটি ছোটগল্প স্থান পাবে। বাংলাদেশের প্রথিতযশা লেখকদের ছোটগল্প নিয়ে প্রতিবছরের মতো এবারও সাজানো হবে বর্ণাঢ্য কলেবরের এ সংখ্যাটি।

এই আয়োজনের পাশাপাশি নবীন ও সম্ভাবনাময় লেখকদের আত্মপ্রকাশের সুযোগ করে দিতে একই সময়ে ‘কালি ও কলম’ ওয়েবসাইটে ছোটগল্প নিয়ে প্রকাশ করা হবে একটি বিশেষ অনলাইন সংস্করণ। যেখানে গল্পকারদের কাছ থেকে সংগৃহীত ছোটগল্পসমূহ থেকে বাছাইকৃত ১০টি ছোটগল্প প্রকাশ করা হবে। নির্বাচিত এই ১০ জন লেখককে ‘কালি ও কলমের তরফ থেকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা।

এ আয়োজনকে ঘিরে ২০০০-২৫০০ শব্দের ভেতর যেকোনো বিষয় ও প্রেক্ষাপটের উপর ছোটগল্প আহ্বান করেছে ‘কালি ও কলম’ পরিবার। আগ্রহীদেরকে আগামী ২৫ মে এর মধ্যে notunkalam@kaliokalam.com এই ঠিকানায় ছোটগল্প পাঠাতে হবে। তবে ই-মেইল পাঠানোর সময় অবশ্যই মেইল-এর সাবজেক্ট এর স্থানে ‘ছোটগল্প সংখ্যা-অনলাইন সংস্করণ’ কথাটি লিখতে হবে।

বাংলাদেশের সাহিত্যের বিকাশ ও সৃজন উদ্যোগকে দীপিত করার লক্ষ্যে বিশেষ এই প্রয়াস বলে জানিয়েছে ‘কালি ও কলম’ পরিবার।

সূত্র : নিউজজি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.