Home / আরও / পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প বিকাশে বাইক প্রতিযোগিতা
Khagrachari+bicycale+mbd-f

পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প বিকাশে বাইক প্রতিযোগিতা

মাস্টারি বিডি ডটকম
খাগড়াছড়ি । ২৫ মার্চ ২০১৭ । ১১ চৈত্র ১৪২৩

পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে সাজেক-নীলগিরি তিনদিনব্যাপী ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার প্রাকৃতিক রূপে রূপময় ও অপার সম্ভাবনার জনপথ খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুইপাড়া এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

Khagrachari+bicycale+mbd-in
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব এ.এস.এম. শাহেন রেজা, সুবিনয় ভট্টাচার্য ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের পরিচালক মশিউর খন্দকার প্রমুখ।

রাঙ্গামাটির সাজেক ভ্যালী থেকে খাগড়াছড়ি হয়ে বান্দরবানের নীলগিরি পর্যন্ত মোট ২৫০ কিলোমিটার পাহাড়ি পথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে মোট ৪২ জন প্রতিযোগী। প্রথম দিনে সাজেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৬৮ কিলোমিটার পথ অতিক্রম করে তারা।

Cyclists on The Zig Zag, London Surrey Classic cycle race, Box Hill, site of 2012 Olympics cycling road race, Surrey Hills, Surrey, England, United Kingdom, Europe
প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৮০ হাজার, ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা সমপরিমাণ অংকের এমটিভি হিমালয় স্পন্সরশীপ প্রদান করা হবে। যার মাধ্যমে বিজয়ীরা ভারতের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 25 3

প্রবল তুষারপাতের কারণে বন্ধ এভারেস্ট, দুর্ঘটনায় উদ্ধারকারী হেলিকপ্টার

ঢাকা, বুধবার ২৯ অক্টোবর ২০২৫মাসস অস্বাভাবিক তুষারপাতের কারণে বুধবার থেকে এভারেস্ট অঞ্চলের নেপালি ও চীনা দিক …

Leave a Reply

Your email address will not be published.