
…দেড় বছর সংসার করার পর, পাঞ্জাব ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান জসমিন (পরিণীতি)। কিন্তু না তার সংসারে ভালবাসার অভাব ছিল না। তবে কী কারণে এমন করল জসমিন!…

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৬ অক্টোবর ২০১৮ । ২১ আশ্বিন ১৪২৫
মুক্তি পেয়েছে ‘নমস্তে ইংল্যান্ড’র নতুন গান ‘প্রপার পাটোলা’৷ পরিণীতি চোপড়ার কিউট বাবলি অবতার সকলের দেখা৷ সেই পুরনো ফ্রেম ভেঙে একেবারে অন্যরূপে হাজির হয়েছেন এ নায়িকা।

গানটি দেখলে ‘ইশেকজাদে’ খ্যাত পরিণীতি’র চেনার উপায় নেই। মোট কথা, সম্পূর্ণ ভিন্ন আমেজে পর্দায় এসেছেন তিনি।

‘নমস্তে লন্ডন’-এর ধারাবাহিকতা বজায় রেখে, এবারেও পাঞ্জাব পুত্তর অর্জুন কাপুর বউকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে আসে বিদেশে। তবে এখানে কাহিনিতে রয়েছে ট্যুইস্ট।

এই গল্পে দেড় বছর সংসার করার পর, পাঞ্জাব ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান জসমিন (পরিণীতি)। কিন্তু না তার সংসারে ভালবাসার অভাব ছিল না। তবে কী কারণে এমন করল জসমিন!

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম