Home / এই দিন / পপির রান্না!
Popy+actress+mbd

পপির রান্না!

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ১৩ আগস্ট ২০১৯ | ২৯ শ্রাবণ ১৪২৬

রঙ্গিন পর্দার জনপ্রিয় নায়িকা একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি ব্যস্ত সময় কাটাচ্ছেন মজার মজার রান্না নিয়ে।

Popy+actress+mbd-2

সম্প্রতি একুশে টেলিভিশনের ঈদের বিশেষ সেলিব্রেটি কুকিং শো ‘বিফ ফিউশন’ অনুষ্ঠানে এমনটাই দেখা যাবে এই নায়িকাকে। শারমিন লাকীর উপস্থাপনায় দেশের স্বনামধন্য একজন সেফের অভিজ্ঞতার আলোকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে মজাদার সব রান্নার রেসিপি এবং পদ্ধতি। রান্নার ফাঁকে ফাঁকে চলবে অতিথিদের সঙ্গে গল্প আর আড্ডা। রান্নার বিভিন্ন রেসিপির পাশাপাশি গল্প আর আড্ডার মাধ্যমে নিজেদের পারিবারিক জীবন, মিডিয়ায় কাজের বর্তমান ব্যস্ততা উঠে আসবে অনুষ্ঠানটিতে। এবার ঈদ উল আযহার জন্য নির্মিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও অংশ নিয়েছেন মাহিয়া মাহি, বিজরী বরকত উল্লাহ, আঁখি আলমগীর, আঁচল আখি, আইরিন সুলতানা, জাহিদ হোসেন শোভন এবং ইমতু রাতিশ।

Popy+actress+mbd-4

ঈদের এ জমজমাট অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আসাদুজ্জামান আসাদ। ঈদের দিন থেকে
প্রতিদিন দুপুর ১২ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি চলছে। ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন একই সময়ে প্রচার হবে অনুষ্ঠানটি।

Popy+actress+2+mbd-5

অভিনেত্রী পপির অংশ নেয়া পর্বটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন বুধবারে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.