Home / ফটো গ্যালারি / ‘পদ্মাপুরাণ’র শুটিংয়ে পদ্মার চরে যাচ্ছেন অভিনেত্রী চম্পা
chompa+actress+mbd-7

‘পদ্মাপুরাণ’র শুটিংয়ে পদ্মার চরে যাচ্ছেন অভিনেত্রী চম্পা

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
বিনোদন প্রতিবেদন । ০৬ মে ২০১৮ । ২৩ বৈশাখ ১৪২৪

চম্পা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘একটি সিনেমার গল্প’। ছবিটি পরিচালনা করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আলমগীর। আর এ ছবিটি মুক্তি পাবার পর পরই নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী। নতুন এই ছবির নাম ‘পদ্মাপুরাণ’। রাজশাহীর পদ্মা নদীর চরে খুব শিগগিরি চম্পার এ নতুন ছবির কাজ শুরু হচ্ছে।

chompa+actress+mbd-2

‘পদ্মাপুরাণ’ সম্পর্কে চম্পা জানান, খুব বেশি কাজ করার ইচ্ছে নেই। দর্শকের হৃদয়ে বেঁচে থাকার জন্য কিছু কাজ করে যেতে চাই। নতুন এ ছবির কাহিনীটা আমার বেশ ভালো লেগেছে। এ ছবিতে ভিন্ন ধরনের একটি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। ‘পদ্মাপুরাণ’ ছবিটির পরিচালনায় থাকছেন রশিদ পলাশ। রাজশাহীর চরে এ ছবির দৃশ্যধারণের কাজ শিগগিরি শুরু হবে। আরেকটি ব্যাপার, এর আগে রাজশাহীতে কোনো ছবির শুটিং করিনি আমি। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।

chompa+actress+mbd-6

নির্মাতা রাশিদ পলাশ ‘পদ্মাপুরাণ’ সম্পর্কে বলেন, জলবায়ু পরিবর্তন আর ফারাক্কার প্রভাবে পদ্মা নদীর তীরবর্তী মানুষের বদলে যাওয়ার গল্প থাকবে এবারের ছবিতে। নিছক হিরো-হিরোইনকে ঘিরে কোনো গল্প এটা নয়। চম্পা আপা অনেক বড় মাপের একজন অভিনেত্রী। তাঁকে ব্যতিক্রম একটি চরিত্রে দর্শক দেখতে পাবেন।

পুণ্য ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘পদ্মাপুরাণ’ ছবিটি। ছবিটিতে আরো অভিনয় করছেন শম্পা রেজা, সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া প্রমুখ।

chompa+actress+mbd-4

‘পদ্মাপুরাণ’ ছবির বাইরে ইদ্রিস হায়দারের পরিচালনায় ‘নীলফড়িং’ ছবিতেও কাজ করেছেন চম্পা। ছবিটি মুক্তির মিছিলে রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চিত্রনায়িকা চম্পা বহু হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। শিবলী সাদিক পরিচালিত ‘তিনকন্যা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন তাঁর। আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরেছিলেন তিনি। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ ছবিটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও কাজ করে প্রশংসিত হয়েছেন চম্পা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.