Home / প্রচ্ছদ / কবিগুরুর জন্মদিনে ‘তুমি রবে নীরবে’
robi+shrabonti+jovan+mbd-3

কবিগুরুর জন্মদিনে ‘তুমি রবে নীরবে’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ মে ২০১৮ । ২৩ বৈশাখ ১৪২৪

আনন্দ, বেদনা, বিরহ কিংবা ভালোবাসা প্রতিটি প্রকাশেই বাংলা ভাষাভাষির প্রাণের আশ্রয় রবীন্দ্রনাথ। সাহিত্যে নোবেল প্রাইজের মধ্যদিয়ে বাংলাভাষাকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

আসছে ২৫ শে বৈশাখ ২০১৮ কবিগুরুর ১৫৭তম জন্মজয়ন্তী। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা এবং তার জন্মদিনে শুভেচ্ছায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে কবিগুরুর গান ‘তুমি রবে নীরবে’। গেয়েছেন শ্রাবন্তী সাহা ও শাওন গানওয়ালা।

robi+shrabonti+jovan+mbd

এ গানটিরই ভিডিও নির্মাণ করেছেন প্রীত রেজা। আমেরিকাতে এর আগে মিউজিক ভিডিও পরিচালনা করলেও, এবারই প্রথম বাংলাদেশে মিউজিক ভিডিও পরিচালনা করলেন প্রীত। এতে মডেল হিসেবে দেখা যাবে শ্রাবন্তী সাহা এবং জোভানকে।

রাজধানীর বুয়েট এবং আলিয়ঁস ফ্রসেঁস সেন্টারে দুইদিন ভিডিও ধারণ করা হয় ‘তুমি রবে নীরবে’ গানটির।

robi+shrabonti+jovan+mbd-2

শৈশব থেকে রবীন্দ্রসঙ্গীত চর্চা করা শ্রাবন্তী সাহা মিউজিক ভিডিও সম্পর্কে বললেন, আমি মনে প্রাণে রবীন্দ্রনাথকে লালন করি। প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তাঁকে স্মরণ করি। তাঁর কবিতা, গানের কথা, গল্পের ভিতরে উঠেআসা চরিত্র দিয়েই জড়িয়ে রাখি আমার অনুভূতি। ‘তুমি রবে নীরবে’ এই গানটি যেন আমার সেই আবেগের বহি:প্রকাশ । গানের সাথে মিল রেখেই ভিডিওটিতে নান্দনিকতার ছোঁয়া দিয়েছেন প্রীত রেজা। আশা করছি গানটি রবীন্দ্রপ্রেমীসহ সব শ্রেণীর দর্শক-শ্রোতার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, আগামীকাল ২৪ বৈশাখ (সোমবার) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.