Home / উদ্যোগ / চলচ্চিত্র শিল্পে নতুন সম্ভাবনা!
cene+complex+mbd

চলচ্চিত্র শিল্পে নতুন সম্ভাবনা!

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
জাতীয় ডেস্ক | ঢাকা | ১৭ জুন ২০১৯ | ০৩ আষাঢ় ১৪২৬

চলচ্চিত্রে শিল্পে আশার আলো : ২৬ জেলায় নতুন সিনেমা হল, এফডিসিতে ১৫ তলা কমপ্লেক্স

নানা কারণে সিনেমার সংখ্যা কমছে। পাল্লা দিয়ে কমছে সিনেমা হলের সংখ্যাও। এবং দেশের হলগুলো মরি মরি করে বেঁচে আছে সেগুলোকেও গুণতে হচ্ছে লোকসান। তাই অনেক হল মালিক তাদের হলগুলো বন্ধ করে সেখানে নির্মাণ করেছেন নতুন ভবনসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান।

অবশ্য কিছুদিন আগে হল মালিকরা আন্দোলনও করেন। তাদের দাবি, দেশে সিনেমা সংখ্যা না বাড়লে বিদেশী সিনেমা প্রদর্শন করবেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অন্যদিকে সিনেমা হলের সংখ্যা কমার কারণে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

এই যখন অবস্থা অর্থাৎ এমন ক্রান্তিকালে স্বস্তির খবর হচ্ছে, দেশের ২৬টি জেলায় নতুন সিনেমা হল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা নির্বাচনের কাজ শেষ হলেই হল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর মো. নজরুল ইসলাম।

আরো আছে, এফডিসির ভেতর ১৫তলা বিশিষ্ট কমপ্লেক্স নির্মাণ করা হবে। যেখানে সিনেমা হল, শুটিং ফ্লোরসহ নানা সুযোগ-সুবিধা থাকবে। আর এর কাজ শুরু হবে চলতি বছরেই।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.