Home / অপরাধ / নাইজার সেনাবাহিনী বোকো হারামের ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে
Niger+army+killed+bokoharam+mbd

নাইজার সেনাবাহিনী বোকো হারামের ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে

মাস্টারি বিডি
আন্তর্জাতিক । ২২ জুলাই ২০১৮ । ০৭ শ্রাবণ ১৪২৫

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সেনা ক্যাম্পে বোকো হারাম জেহাদি গ্রুপ হামলা চালানোর পর সেনাবাহিনী ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে।

শনিবার নাইজারের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিব্রতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বোকো হারামের সন্ত্রাসী গ্রুপ বারুয়া সেনা ক্যাম্পে হামলা চালায়।

প্রাথমিকভাবে হামলায় এক সেনা নিহত ও অপর দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, হামলায় বোকো হারামের ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.