Home / আন্তর্জাতিক / সবার আগে সবার পরে নববর্ষ
fireworks-toronto-skyline

সবার আগে সবার পরে নববর্ষ

মাস্টারি সংবাদ | সংস্কৃতি প্রতিবেদক
ফিচার | ৩১ ডিসেম্বর ২০২৩ | ১৬ পৌষ ১৪৩০
ঘড়ির কাঁটা একটু একটু করে ৩১ ডিসেম্বর মধ্যরাতের দিকে এগোচ্ছে। একই সঙ্গে পুরো বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাতে পেছনের দিকে গণনা করছে। কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখার জন্য সব দেশ একই সময়ে নতুন বছর উদযাপন করে না। এমনও কিছু দেশ আছে, যারা নতুন বছরকে স্বাগত জানায় অন্য দেশগুলোর প্রায় এক দিন পর।
ওশেনিয়ার মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতি এবার সবার আগে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে এ দ্বীপ দেশটি অবস্থিত। জিএমটি বা গ্রিনিচ মান সময় সকাল ১০টায় দেশটি ২০২৪ সালকে স্বাগত জানায়।অন্যদিকে সবার শেষে ২০২৩ সাল বিদায় নেবে মধ্য প্রশান্ত মহাসাগরের বেকার দ্বীপ থেকে। গ্রিনিচ মান সময় দুপুর ১২টায় দেশটি নতুন বছরকে স্বাগত জানাবে। সেই সময়ের মধ্যে কিরিবাতি ২ জানুয়ারিতে পা দেবে। নতুন বছরকে স্বাগত জানানোর প্রথম এবং শেষ স্থানের মধ্যে ব্যবধান ২৬ ঘণ্টার।
সূথ্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …