Home / প্রচ্ছদ / নওগাঁয় শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
naoga+mbd

নওগাঁয় শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মাস্টারি বিডি ডটকম
নওগাঁ । ১৪ জুন ২০১৭ । ৩১ জৈষ্ঠ্য ১৪২৪

জেলায় শিশুদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা শিশু একামেডমির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে জেলা শিশু একাডেমিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তারা হলো আবৃত্তি ‘ক’ বিভাগে নুরে জান্নাত রিনতি প্রথম, আফিয়া তাহসীন দ্বিতীয় ও শুভমিতা রায় তৃতীয়, আবৃত্তি ‘খ’ বিভাগে পারমিতা রায় প্রথম, নাদিয়া জামান দ্বিতীয় ও হিল্লোল সরকার অভ্র তৃতীয় স্থান লাভ করেছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে মুক্তাদিরা খানম প্রথম, সুস্মিতা দাস শুষি দ্বিতীয় ও তাহসিন তৃতীয়, ‘খ’ বিভাগে জান্নাতুন নুর প্রথম, আফিয়া ইবনাত অনুপা দ্বিতীয় ও নুরে জান্নাত রিনতি তৃতীয় এবং ‘গ’ বিভাগে তাইয়্যেবা জান্নাত নাফিসা প্রথম, জাওয়াতা আদনান জয়া দ্বিতীয় ও নিলয় রায় তৃতীয় হয়েছে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক কবি আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আল মামুন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8888888882

আইইবি নির্বাচনে প্রধান প্রকৌশলীসহ এলজিইডির ১৬ প্রকৌশলী

৮ নভেম্বর ২০২৬ মাসস আর মাত্র কয়েকদিন বাকি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১২ …

Leave a Reply

Your email address will not be published.