Home / ফটো গ্যালারি / ধর্ষণ ও নির্যাতন নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাম্ব’
dumb+short_film+mbd-3

ধর্ষণ ও নির্যাতন নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাম্ব’

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২২ অক্টোবর ২০১৮ । ০৭ কার্তিক ১৪২৫

রাজশাহীতে নির্যাতন নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাম্ব’। গ্রামীণ এক কিশোরী- যে লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। কিশোরীর স্বপ্ন বাস্তবায়ন করতে চান তার বাবাও। কিশোরীর বাবা তাকে শহরের পরিচিত এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। শহরে বসবাস করে সে যেন উন্নত শিক্ষা অর্জন করতে পারে। কিশোরীটি তার বাবার সেই আত্মীয়ের বাড়িতে থাকা শুরু করে।

dumb+short_film+mbd-b

কিন্তু সে কিশোরীর স্বপ্ন উড়ে যায়। শহরের সেই বাড়িতে কিশোরীটি প্রতিনিয়ত নিপীড়িত নির্যাতিত হতে থাকে। এক পর্যায়ে কিশোরীকে সেই আত্মীয় রাতের অন্ধকারে ধর্ষণ করে। কিন্তু কিশোরীটি নির্যাতন আর ধর্ষণের বিষয়টি কারো কাছেই প্রকাশ করতে পারে না। তবে বিষয়টি জানতে পারেন সেই বাড়ির এক নারী। কিন্তু তিনিও নিরুপায় হয়ে চুপচাপ থেকে যান। এভাবেই পর্যায়ক্রমে এগিয়ে চলতে থাকে ঘটনা।

নির্যাতন ও ধর্ষণের এমনই হৃদয়স্পর্শী একটি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাম্ব (বোবা)’।

dumb+short_film+mbd-a

রাজশাহীর তরুণ চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়ন শিশু নির্যাতনের কাহিনী নিয়ে এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। চলচ্চিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণও করেছেন তরুণ এ নির্মাতা নিজেই।

চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন সিমা, নুরুল আমিন মধু, শান্ত, আতিকুর রহমান প্রমুখ।

নাঈমা আখতারের প্রযোজনায় চলচ্চিত্রটির পরিবেশনায় রয়েছে ড্রিম মেকিং প্রোডাকশন।

সূত্র : যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

181161449

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৮ নভেম্বর ২০২৬ মাসস ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত …

Leave a Reply

Your email address will not be published.