Home / ফটো গ্যালারি / শাকিবের ‘একটু প্রেম দরকার’
shakib+khan+mbd

শাকিবের ‘একটু প্রেম দরকার’

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২২ অক্টোবর ২০১৮ । ০৭ কার্তিক ১৪২৫

পুবাইলে চলছে শাকিব খান অভিনীত নতুন ছবি ‘একটু প্রেম দরকার’-এর শুটিং।

ছবিতে এক মন্ত্রীর মেয়ের চরিত্রে অভিনয় করা নবাগত নায়িকা মৃদৃলার সঙ্গেই শুধু প্রেম করেন না শাকিব, নায়িকা বুবলীর সঙ্গেও রয়েছে তার প্রেমের সম্পর্ক।

aktu+prem+darker+mbd

শুটিংয়ের ফাঁকে শাকিব খান ও মৃদুলা এভাবেই ক্যামেরাবন্দি হন।

উল্লেখ্য, ছবিটির প্রথমে নাম ছিল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। পরপর দুবার নাম পাল্টে শেষ পর্যন্ত ছবির নাম রাখা হয়েছে ‘একটু প্রেম দরকার’। অর্থাৎ শুরুতেই এ ছবির নাম নিয়ে জটিলতা তৈরি হয়।

aktu+prem+darker+mbd-3

এর মাঝে নাম পাল্টে ‘কালপ্রিট’ রাখা হয়েছিল। কিন্তু তা চূড়ান্ত হয়নি। সব শেষে ‘একটু প্রেম দরকার’ নামটিই চূড়ান্ত করা হয় ছবিটির জন্য।

কেন এমন নাম বদল করা হলো জানতে চাইলে ছবিটির পরিচালক শাহিন সুমন বলেছিলেন, ‘গল্পের সঙ্গে নামটি বেমানান মনে হচ্ছিল। ‘কালপ্রিট’, ‘ক্যাপ্টেন’সহ বেশ কয়েকটি নামের প্রস্তাব এসেছে। সবকিছু থেকে আমরা এই নামটিই পছন্দ করেছি।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.