Home / বিনোদন / দেশবরেণ্য শিল্পী আব্দুল জব্বারের গানের প্রথম অ্যালবাম মুক্তি পেলো
abdul+jabbar+singer+mbd-f-f

দেশবরেণ্য শিল্পী আব্দুল জব্বারের গানের প্রথম অ্যালবাম মুক্তি পেলো

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ জুন ২০১৭ । ০২ আষাঢ় ১৪২৪

কালজয়ী ও খ্যাতিমান কণ্ঠশিল্পী মো. আব্দুল জব্বারের মৌলিক গানের অ্যালবাম ‘কোথায় আমার নীল দরিয়া’ সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে।
দেশবরেণ্য ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শিল্পীর এটি প্রথম অ্যালবাম। এতে মোট ৯টি গান রয়েছে। অ্যালবামের গীতিকার মো. আমিরুল ইসলাম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন গোলাম সারোয়ার। অ্যালবামটি প্রকাশ করেছে মম মিউজিক সেন্টার।

অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে- ‘আমি আপন ঘরের জানলাম না খবর…; মা আমার মসজিদ…; এখানে আমার পদ্মা মেঘনা…; প্রেমের বিষকাঁটা…; নয়নে মেখোনা কাজল…; আমি দুঃখকে বলেছি… প্রভৃতি।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত এ অ্যালবাম সম্পর্কে শিল্পী আব্দুল জব্বার বলেন, এটি তার প্রথম অ্যালবাম। অ্যালবামটি করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। গানগুলোর কথা অসাধারণ। এর মধ্যে মা, মাটি, দেশ, ধর্ম, সমাজ সব কিছুই উঠে এসেছে বলে তিনি জানান।

শিল্পী আশা প্রকাশ করে আরো বলেন, দেশে ও দেশের বাইরে তার অগণিত ভক্ত ও শ্রোতাদের কাছে ‘কোথায় আমার নীল দরিয়া’ অ্যালবামটি জনপ্রিয়তা পাবে। সত্যিকারের সঙ্গীতপ্রেমী এবং নতুন শিল্পীরা এই অ্যালবামের গান থেকে অনেক কিছু শিখতে পারবে বলেও স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী মনে করেন।

অ্যালবাম প্রসঙ্গে গীতিকার আমিরুল ইসলাম বলেন, অ্যালবামে সব রকম আবেগের গান আছে। গানগুলো শ্রোতাদের মনে দাগ কাটবে। তাছাড়া বাংলা গানের জীবন্ত এ কিংবদন্তি তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন, এটাও তার জন্য পরম প্রাপ্তি।

আব্দুল জব্বারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গীতিকার আরো বলেন, দেশবরেণ্য এ শিল্পী এখন বেশ অসুস্থ। প্রত্যেককে মহান এ শিল্পীর পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি সবার কাছে শিল্পীর জন্য দোয়া কামনা করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 26 3333

এখনও চলছে সুস্থ গান নির্মাণের চেষ্টা!

ঢাকা, শনিবার ১০ জানুয়ারি ২০২৬ মাসস  বিনোদন কখনও কখনও মনে হয়, মানুষ সুস্থ গান থেকে মুখ …

Leave a Reply

Your email address will not be published.