Home / অর্থনীতি / তিস্তা নদীর ওপর নির্মিতব্য ১৪৯০ মিটার ব্রিজ এলজিইডির উন্নয়ন সক্ষমতার অনন্য উদাহরণ।
LGED copy

তিস্তা নদীর ওপর নির্মিতব্য ১৪৯০ মিটার ব্রিজ এলজিইডির উন্নয়ন সক্ষমতার অনন্য উদাহরণ।

ঢাকা, বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ মাসস

তিস্তা সেতু নির্মাণ এলজিইডির উন্নয়ন সক্ষমতার উদাহরণ।

WhatsApp Image 2025-05-29 at 2.58.38 AM.jpeg

অবশেষে বাস্তবরূপ পেতে যাচ্ছে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন তিস্তা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতু। সূত্রমতে জানা যায় সামনের মার্চে সর্বসাধারণের চলাচলের  জন্য সেতুটি উন্মুক্ত হতে পারে। সে ক্ষেত্রে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর ওপর এই সেতু নির্মণে উপকৃত হবে এ অঞ্চলের জনসাধারণ। অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ। যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে আরও এক মাইলফলক। প্রমানিত হবে এলজিইডির সফলতা।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও নানা জটিলতা কাটিয়ে ২০২১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার। সেতুটিতে বসানো হয়েছে ৩১টি স্প্যান। সেতুর উভয় পাশে সাড়ে ৩ কিলোমিটার এলাকা স্থায়ীভাবে নদী শাসন করা হচ্ছে। সেতুটির উভয় পাশে ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …