Home / জাতীয় / তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত
12 16 1 1

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত

ঢাকা, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মাসস

তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা। আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়।

বিএনপি চেয়ার‍ম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।

পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় জনাব তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এ ছাড়া সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপি সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। একই সঙ্গে সরকারিভাবে কোনো প্লট নেবেন না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …