Home / কৃষি / তরমুজ হোক নিরাপদ
water+melon+mbd

তরমুজ হোক নিরাপদ

water+melon+mbd-3

মাস্টারি বিডি । বাঁধন খান
প্রতিবেদন । ঢাকা । ০৮ এপ্রিল ২০১৯ । ২৫ চৈত্র ১৪২৫

এবার তরমুজের ভালো ফলন হয়েছে দেশে। কোথাও কোথাও বাম্পার ফলন হয়েছে। ভালো দামে তরমুজ বিক্রি করতে পেরে তরমুজ চাষিরা এবার লাভবান হচ্ছে।

Watermelon+mbd-2

এবারের আবহাওয়া ভালো থাকায় এবং তরমুজে ভাইরাস রোগের প্রাদুর্ভাব না হওয়ায় চাষিরা তরমুজের ভালো ফলন পেয়েছে। একইভাবে এবার তরমুজ চাষে চাষিদের খরচও কম হয়েছে।

water+melon+mbd-2

জানা গেছে, এবার তরমুজের বাজার দর ভালো। তরমুজ চাষিরা এবার তরমুজ বিক্রি করে লাভবান হতে পারবেন। এরইমধ্যে বাজারে তরমুজ ওঠা শুরু করেছে। তবে তরমুজ চাষিরা আশা করছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ব্যাপকহারে তরমুজ তোলা শুরু হবে এবং ভালো দামে তরমুজ বিক্রির প্রত্যাশা করছেন তারা।

Watermelon+mbd-4

তবে তরমুজ বাজারে আসার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে ভেজালের। মারাত্মক বিষাক্ত কেমিকেল পুশ করে তরমুজ কৃত্রিম রঙিন করা হচ্ছে- মিষ্টি বাড়ানো হচ্ছে। স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় এই মৌসুমি ফলটি খেতেও বেশ সুমিষ্ট সুস্বাদু। কিন্তু কিছু অসাধু ফড়িয়া ও ব্যবসায়ীদের কালো হাতের কারণে ক্রেতারা বঞ্চিত হচ্ছে নির্ভেজাল তরমুজ পাওয়া থেকে।

Watermelon+mbd-3

কাজেই তরমুজ উৎপাদন, বাজারজাতকরণ থেকে শুরু করে ক্রেতার হাত পর্যন্ত পৌঁছানো- এর মধ্যে যেন কোনো প্রকার ভেজাল না হতে পারে- সেদিকে সংশ্লিষ্ট প্রশাসনকে নজর রাখতে হবে। আর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাজে বিশেষ অনুরোধ- দেশের প্রতি- মানুষের প্রতি দায়িত্ববান হতে হবে।

Watermelon+mbd-6

সর্বশেষে বলি, তরমুজসহ সব দেশি ফল নিশ্চিন্তে সবাই আস্বাদন করতে পারুক- জনস্বাস্থ্যের পুষ্টি নিশ্চিত হোক।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.