Home / খেলা / ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল শুরু
Vollyball+mbd

ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ ফেব্রুয়ারি ২০১৭ । ১৩ ফাল্গুন ১৪২৩

ভলিবল স্টেডিয়ামে আজ শনিবার শুরু হচ্ছে চার দিনব্যাপী ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট সাতটি দল অংশগ্রহণ করছে।

গ্রুপ ‘ক’তে আছে ওয়ারী ক্লাব, ইউনাইটেড ক্লাব, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও স্পার্কলিং এন্ড্রোমিডা ক্লাব। গ্রুপ ‘খ’তে আছে শাহবাগ স্পোর্টিং ক্লাব, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী। এ সময় আরো উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকুসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ভলিবল কমিটির সভাপতি ও পুলিশ সুপার (সিআইডি) বাংলাদেশ পুলিশের সৈয়দা জান্নাত আরা। দিনের প্রথম খেলায় এক নম্বর কোর্টে মুখোমুখি হবে ওয়ারী ক্লাব ও স্পার্কলিং এন্ড্রোমিডা ক্লাব। একই সময়ে দুই নম্বর কোর্টে খেলবে ইউনাইটেড ক্লাব ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। দুপুরে এক নম্বর কোর্টে নামবে শাহবাগ স্পোর্টিং ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়। ওয়ারী ক্লাব ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং একই সময় অপর ম্যাচে মুখোমুখি হবে ইউনাইটেড ক্লাব ও স্পার্কলিং এন্ড্রোমিডা ক্লাব।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 6 26 22

ছেলেদের বিশ্বকাপে প্রথম নারী রেফারি হয়ে ইতিহাস গড়লেন পেন্সো

ঢাকা, শুক্রবার ১৯ জুন ২০২৬ মাসস পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করলেন আমেরিকার …

Leave a Reply

Your email address will not be published.