Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু
du+smart+card+mbd

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ আগস্ট ২০১৭ । ১৪ ভাদ্র ১৪২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সোমবার প্রথমবারের মত স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্মার্ট আইডি কার্ড অন্যদের কাছে হস্তান্তর না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে উপাচার্য আরেফিন সিদ্দিক আরো বলেন, এই স্মার্ট কার্ড হারিয়ে গেলে দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে এবং থানায় জিডি করতে হবে।

১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে এই স্মার্ট আইডি কার্ড বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো। বিভিন্ন বিভাগের তালিকাভুক্ত কয়েকজন শিক্ষার্থীকে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড প্রদান করা হয়। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অবশিষ্ট শিক্ষার্থীরা পরবর্তীতে নিজ নিজ বিভাগ ও হল অফিস থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

23 6 26 11111

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬৭৬ শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অ’বৈধ

ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬ মাসস রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে পূর্বের এডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি …

Leave a Reply

Your email address will not be published.