
মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ২৯ জুলাই ২০১৯ | ১৪ শ্রাবণ ১৪২৬
এবার মুখ খুললেন মালাইকা অরোরা। এক সাক্ষাৎকারে তিনি বললেন, প্রত্যেকের জীবনেই দ্বিতীয়বার সুযোগ আসে। ভালবাসাও তার ব্যতিক্রম নয়।
অর্জুনের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে এতদিন স্বীকার না করলেও বলিপাড়ায় কিন্তু তা ‘ওপেন সিক্রেট’।

অর্জুনের সঙ্গে প্রেম করার জন্য একাধিকবার মালাইকাকে ট্রোলডও হতে হয়েছে। কখনও বা তাদের বয়সের ফারাক হয়ে উঠেছে নিন্দুকদের সমালোচনার বিষয়বস্তু। আর নিজের সম্পর্কের ট্রোলড হওয়া নিয়েই অবশেষে মুখ খুললেন মালাইকা অরোরা।
অথচ, ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মালাইকা অরোরা।
মালাইকা বলেন, আমাদের ভারতের মতো দেশে নারীদের দ্বিতীয়বারের জন্য প্রেমে পড়া বারণ। এখনও ডিভোর্সিরা আমাদের সমাজে দ্বিতীয়বার বিয়ে করাটা একটা ট্যাবু। আমাদের দেশে এরকম আরো অনেক রকমের ট্যাবু রয়েছে। যা নিয়ে ভাবা উচিত।

মালাইকা জানান, অর্জুনের সঙ্গে সম্পর্কে তিনি ভালোই আছেন। এই সমাজের বেশ কিছু মানুষ এখনও প্রশ্ন তুলতে ছাড়েন না যদি বিবাহ বিচ্ছেদ হওয়া নারীরা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। এবার এই বিষয়টি নিয়েই সরব হলেন মালাইকা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম