Home / জাতীয় / টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী
PM+BD+mbd

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) । ২৬ জানুয়ারি ২০১৭ । ১৩ মাঘ ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নির্দশন হিসেবে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। খবর বাসস-এর।

স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়।

এর পর প্রধানমন্ত্রী জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের হত্যাযজ্ঞে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন। এ সময় তিনি জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল এমপি, প্রধানমন্ত্রীর ভাগিনা রেজোয়ান সিদ্দিকী ববি, তাঁর পত্নী ও দুই পুত্র, পরিবারের অন্যান্য সদস্যগণ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী জাতীয় রোভার মুট উদ্বোধনের জন্য আজ সকালে দু’দিনের সফরে গোপালগঞ্জ পৌঁছেন। রোভার মুট উদ্বোধন শেষে শেখ হাসিনা তাঁর পৈতৃক নিবাসে রাত্রি যাপন করবেন। তিনি শুক্রবার বিকেলে ঢাকা ফিরবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.