Home / জাতীয় / জেলা পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু : প্রথম ধাপে ২৭ জেলা
nid+mbd-2

জেলা পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু : প্রথম ধাপে ২৭ জেলা

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০২ ডিসেম্বর ২০১৭ । ১৮ অগ্রহায়ণ ১৪২৪

জেলা পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম ধাপের ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণের এই কার্যক্রম উদ্বোধন করেন।

nid+mbdগোপালগঞ্জ, বগুড়া, পটুয়াখালী, কক্সবাজার, নোয়াখালী, পাবনা, গাইবান্ধা ও নেত্রকোনার জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এবং জাতীয় পরিচয়পত্র উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমিশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, জেলায় জেলায় বিতরণ শুরুর জন্য প্রথম পর্যায়ে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৭ জেলার সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে। বিজয়ের মাসে দেশের অর্ধেক এলাকায় কার্ড বিতরণ শুরু হবে এবং ভাষার মাস ফেব্রুয়ারিতে বাকি সব জেলায় বিতরণে যাওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।

বর্তমানে দেশে ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী বছর একাদশ সংসদ নির্বাচনের আগে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৬ লাখে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে চায় কমিশন।

শুক্রবার থেকে দেশের যেসব জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুর সদর, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর, রাঙামাটি সদর, পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর, বরগুনা সদর, মেহেরপুর সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, সুনামগঞ্জ সদর, বগুড়া সদর, জয়পুরহাট সদর, পাবনা সদর, নেত্রকোনা সদর, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর, পঞ্চগড় সদর, গাইবান্ধা সদর, নীলফামারী সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর ও নোয়াখালী সদর।

nid+mbd-3
গত বছর অক্টোবরে ঢাকার দুই সিটির সঙ্গে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি কর্পোরেশনে ডিজিটাল কার্ড বিতরণ কার্যক্রম চলছে।

এছাড়া ২২ নভেম্বর থেকে ঢাকার সাভার, ২৬ নভেম্বর থেকে নারায়ণগঞ্জ সিটি এবং ২৮ নভেম্বর থেকে গাজীপুর সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 11

দেশের ১৩তম সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। সোমবার (২০ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published.