Home / জাতীয় / আনিসুল হক তার মা ও ছোট সন্তানের সাথে চিরনিদ্রায় শায়িত হবেন
anisul+haque+dead+body+mbd-2

আনিসুল হক তার মা ও ছোট সন্তানের সাথে চিরনিদ্রায় শায়িত হবেন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০২ ডিসেম্বর ২০১৭ । ১৮ অগ্রহায়ণ ১৪২৪

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ দেশে পৌঁছেছে।

বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০০২ এ আনিসুল হকের মরদেহ আজ বেলা ১২ টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার ভাই সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক পরিবারের পক্ষে মেয়রের লাশ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে বেলা ১ টা ২৫ মিনিটের দিকে মেয়রের মরদেহ তার বনানীর বাসায় নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরে মেয়রের লাশ গ্রহণ করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি শফিউল আলম মহিউদ্দিন ও বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী মন্ডলসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন মেয়রের একান্ত সচিব আবরাউল হাসান।

তিনি সংবাদমাধ্যমকে আরো বলেন, মেয়রের মরদেহের সঙ্গে দেশে এসেছেন তাঁর স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা ও তানিশা ফারিয়াম্যান হক।

আজ বিকেল ৩ টায় আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষ মেয়র আনিসুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।

সর্বসাধারণের শ্রদ্ধা জানানো শেষে সেখানেই বাদ আসর নামাজে জানাজার পর বনানী কবরস্থানে আনিসুল হক তার মা ও ছোট সন্তান শারাফের সাথে চিরনিদ্রায় শায়িত হবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০ টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হক মারা যান।

শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আনিসুল হক দীর্ঘ দুই মাস ধরে মস্তিকের রক্তনালীতে প্রদাহজনিত রোগে ভুগছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.