Home / শিক্ষা / জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর শুরু
jatiobissabiddaloyalogombd

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর শুরু

মাস্টারি বিডি ডটকম
১৯ সেপ্টেম্বর ২০১৬ । ০৪ আশ্বিন ১৪২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও চার বছর মেয়াদী প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন এ বছরের ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) কোর্সে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) এবং (nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। খবর বাসস-এর।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন অনার্স ১মবর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফরমপূরণ সংক্রন্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদানসহ (নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি) যাবতীয় কার্যক্রম অন লাইনে গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) -থেকে জানা যাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 11 25

আপত্তির মুখে প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

ঢাকা, সোমবার ০৩ নভেম্বর ২০২৫ মাসস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের …

Leave a Reply

Your email address will not be published.