Home / ফটো গ্যালারি / গুণী শিল্পী সুবীর নন্দী’র মুকুটে আরও একটি পালক
shubir+nondi+mbd-3

গুণী শিল্পী সুবীর নন্দী’র মুকুটে আরও একটি পালক

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১২ সেপ্টেম্বর ২০১৮ । ২৮ ভাদ্র ১৪২৫

খ্যাতিমান সংগীতশিল্পী সুবীর নন্দী। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। এবার তার ক্যারিয়ারের মুকুটে আরও একটি পালক যোগ হতে যাচ্ছে।

shubir+nondi+mbd-2

‘চ্যানেল আই’ সংগীত পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন এই কিংবদন্তি গায়ক। আগামী ২১ সেপ্টেম্বর ‘চ্যানেল আই সংগীত পুরস্কার’-এর এক যুগ পূর্তি উৎসবে আজীবন সম্মাননাসহ ১৬টি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে।

এমনটি নিশ্চিত করেছেন এই পুরস্কার অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।

shubir+nondi+mbd

জানা গেছে, এবার বিচারক প্যানেলে ছিলেন ফেরদৌসী রহমান, আজাদ রহমান, গাজী মাজহারুল আনোয়ার, ফরিদা পারভীন, শেখ সাদী খান, তপন মাহমুদ, মকসুদ জামিল মিন্টু, মানাম আহমেদ, আবদুর রহমান, মুশফিকুর রহমান গুলজার, আনিসুল ইসলাম, পান্না আজম ও গিয়াস উদ্দিন সেলিম।

সূত্র : আমাদের সময়

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.