Home / প্রকৃতি / গাঁদার যতো প্রজাতি ও নাম
ganda+ful+mbd-6

গাঁদার যতো প্রজাতি ও নাম

flowerwinter+mbd

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ২১ ডিসেম্বর ২০১৮ । ০৭ পৌষ ১৪২৫

একটি ফুলের নানা প্রজাতি থাকতে পারে। আবার কোনো কোনো ফুলকে একাধিক নামে ডাকা হয়ে থাকে। যেমন- শিউলী ফুলকে শেফালী নামেও ডাকা হয়।

ganda+ful+mbd-4

গাঁদা বা গন্ধা ফুলের নামটি, গন্ধা>গেন্ধা>গেনদা>গাঁদা -এইভাবে হয়েছে। এটি একটি সুগন্ধি ফুল- যা সর্বত্র সহজে হয়ে থাকে। এটি গৃহসজ্জায় ব্যবহৃত হয়।

ganda+ful+mbd-5

গাঁদা Compositae পরিবারের একটি সদস্য, বৈজ্ঞানিক নাম Tagetes erecta। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়। এই ফুল সাধারণত উজ্জ্বল হলুদ ও কমলা হলুদ এবং লালচেও হয়ে থাকে। বাংলাদেশে গৃহস্থ বাগানের সাধারণ ফুল গাঁদা।

ganda+ful+mbd-2

গাঁদা গুল্মজাতীয় বর্ষজীবি উদ্ভিদ। এর প্রায় ৫৬টি প্রজাতি আছে। বাংলাদেশে সচরাচর এর ৪-৫টি প্রজাতি পাওয়া যায়। যেমন- রাজগাঁদা, কালীগাঁদা, ছোট গাঁদা বা চায়না গাঁদা, তারা গাঁদা ও মিনুটা গাঁদা। এছাড়া ভারত ও বাংলাদেশে ইনকা গাঁদা, রক্ত গাঁদা, দেশি গাঁদা ও জাম্বো গাঁদা নামেও প্রজাতি রয়েছে।
চাকমাদের কাছে এটি ‘সওরং ফুল’ নামে পরিচিত। ত্রিপুরারা বলে ‘ক্ষেতারা’। ইংরেজি নাম মেরিগোল্ড (Marigold)।

ganda+ful+mbd-3

এই গাছের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা। বিশেষ করে মেক্সিকোতে এই গাছ অধিক জন্মে। এর কিছু প্রজাতি পৃথিবীর উষ্ণ অঞ্চলের সর্বত্রই জন্মে। তবে দেশের ফুল হিসেবেও এর একটি পরিচিতি গড়ে উঠেছে।

ganda+ful+mbd-7

কবি কাজী নজরুল ইসলাম গাঁদা ফুল নিয়ে দারুণ একটি গান রচনা করেছেন-
হলুদ গাঁদার ফুল,/ রাঙা পলাশ ফুল/ এনে দে এনে দে নৈলে/ রাঁধব না, বাঁধব না চুল।/
সে হিসেবে গাঁদা নামের ফুলটির সাহিত্যমূল্যও কিন্তু কম নয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.