Home / অর্থনীতি / কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ মেয়াদি ঋণ সহায়তার জন্য ৪০৩.৬৩ মিলিয়ন ডলারের ৬৬ প্রস্তাব পেলো
bangladeshbankmbd

কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ মেয়াদি ঋণ সহায়তার জন্য ৪০৩.৬৩ মিলিয়ন ডলারের ৬৬ প্রস্তাব পেলো

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ জানুয়ারি ২০১৭ । ০১ মাঘ ১৪২৩

বাংলাদেশ ব্যাংক বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত আথির্ক সেক্টর সাপোর্ট প্রকল্পসমূহের অধীন দীর্ঘ মেয়াদি অর্থ সহায়তা প্রদানে বিভিন্ন প্রাইভেট ব্যাংকের মাধ্যমে ৪০৩.৬৩ মিলিয়ন মার্কিন ডলারের ৬৬ প্রকল্প প্রস্তাব হাতে পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা ইতোমধ্যেই ৯০.২৬ মিলিয়ন মার্কিন ডলারের ১৯টি প্রস্তাব অনুমোদন করেছি। এরমধ্যে ১২.০২মিলিয়ন মার্কিন ডলার বিতরণ করা হয়েছে, অনুমোদিত বাকি অর্থ বিতরণের অপেক্ষায় রয়েছে। কিছু কোম্পানি মূল অনুমোদনের বাইরেও বিতরণ করেছে এবং বাকি অর্থ মেশিন আমদানির জন্য এলসির মাধ্যমে বিতরণ করার প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম হাসেম চৌধুরী বলেন, আমরা ৪০ মিলিয়ন মাকির্ন ডলারের আটটি কোম্পানি অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করেছি। ইতোমধ্যেই একটি প্রস্তাব অনুমোদরন দেয়া হয়েছে। বাকি প্রস্তাবগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বেস্ট উল সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক ২.৮২ মিলিয়ন ডলার ঋণের একটি প্রস্তাব পেশ করেছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ট্রাসট ব্যাংক লিমিটেডের মাধ্যমে ২.২৭ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) ওয়াল্ড ব্যাংক এফএসএসপি’র আওতায় মোট ৩৫০ মাকির্ন ডলার প্রদান করেছে। দেশে উৎপাদনশীল খাতের জন্য দীর্ঘ মেয়াদি ঋণের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক দেশের রফতানিমুখি শিল্পে দীর্ঘমেয়াদি লোন বিতরনে ৩১টি ব্যাংকের সাথে পৃথক পার্টিসিপেটিং ফিনান্সিয়াল ইনিস্টিটিউট (পিএফআই) চুক্তি স্বাক্ষর করেছে। মোট অর্থের মধ্যে বিশ্ব ব্যাংক ৫শ’ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং বাকি অর্থ বিবি’র নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ মার্চ ।
দীর্ঘ মেয়াদি অর্থায়নের জন্য এফএসএসপির অধিনে ব্যাংকগুলো ২.৫ থেকে ৩.৫ শতাংশ সুদে ৫ থেকে ১০ বছর মেয়াদি উৎপাদনমুখী শিল্পে ঋণ দিতে পারবে।
সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.