Home / এই দিন / স্মরণীয় মুনীর চৌধুরী বরণীয় মুনীর চৌধুরী
munir+Chowdhury+mbd

স্মরণীয় মুনীর চৌধুরী বরণীয় মুনীর চৌধুরী

মাস্টারি বিডি । শেখ নজরুল
সাহিত্য । ২৬ নভেম্বর ২০১৮ । ১২ অগ্রহায়ণ ১৪২৫

f8965a4c8fcf4eec4b96cc0244f20ede-15

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি যেসব মনীষীর অবদানে বিশেষভাবে সমৃদ্ধ হয়েছে তাঁদের মধ্যে অন্যতম মুনীর চৌধুরী। মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বন্দী অবস্থায় একুশের পটভূমি নিয়ে লিখেছিলেন বিখ্যাত নাটক ‘কবর’।

ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ ও লেখক শহীদ মুনীর চৌধুরীর ৯৩তম জন্মদিন ২৭ নভেম্বর। তিনি ১৯২৫ সালের ২৭ নভেম্বর পিতার কর্মস্থল মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁদের পিতৃভিটা বৃহত্তর নোয়াখালিতে। জাতির এই কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন।
মুনীর চৌধুরী একাধারে লেখক, শিক্ষক, ভাষা সৈনিক, সংস্কৃতি সংগ্রামী ও রাজনীতিক।
তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। মুক্তিযুুদ্ধের সময় তিনি ঢাবিতে কর্মরত ছিলেন।
মুনীর চৌধুরী ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং গ্রেফতার হয়ে দুই বছর জেলে বন্দি ছিলেন (১৯৫২-৫৪)। জেলখানায় তিনি ‘কবর’ নাটক রচনা করেন। তিনি ছিলেন ‘প্রগতি লেখক ও শিল্পী সংঘ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৫২)। ষাট দশকের প্রথম দিকে পাকিস্তান সরকার বেতার-টিভিতে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করলে যে প্রতিবাদী আন্দোলন শুরু হয়, মুনীর চৌধুরী তাতে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৭০ ও একাত্তর সালে অসহযোগ আন্দোলনে যোগদান করেন।
মুনীর চৌধুরী রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে চিঠি (১৯৬৬), পলাশী ব্যারাক ও অন্যান্য ( ১৯৬৯ )। তার অন্যতম ও অনন্য সৃষ্টির মধ্যে রয়েছে বাংলা টাইপরাইটার কি-বোর্ড ‘ মুনীর অপটিমা টাইপরাইটার কি-বোর্ড ’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

825351117_122119517151305580_807997091513313043_n

এলজিইডি এতো উন্নত ও দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করছে, তবু অভিযোগ কেনো পিছু ছাড়ে না!!

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস রূপগঞ্জে বেলদি বাজার-পালখান বাজার সড়কের রক্ষণাবেক্ষণ …

Leave a Reply

Your email address will not be published.