মাস্টারি সংবাদ | প্রতিবেদক
সাধারণ নির্বাচন | ৮ জানুয়ারি ২০২৪ | ২৪ পৌষ ১৪৩০
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের বিজয়।’ গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ সোমবার (৮ জানুয়ারি) গণভবনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সবার জন্য কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। মানুষের মৌলিক অধিকার আরও নিশ্চিত করা হবে।’
শেখ হাসিনা বলেন, ‘প্রতিবার সরকার গঠনের পর তিনটি ধাপে কর্মপরিকল্পনা করা হয়। বন্ধুপ্রতীম দেশগুলোর সবসময় সহযোগিতা পাচ্ছি।পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের নীতি সবার সঙ্গে বন্ধত্ব কারও সঙ্গে শত্রুতা নয়।
তিনি বলেন, ‘দেশের মানুষের জীবনমান উন্নয়নে আগামী ৫ বছরে আমার লক্ষ্য। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সবার আগে। তাদের বেটার লাইফ কীভাবে নিশ্চিত হবে সেটাই ভাবনা।’
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজার বিষয়ের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ড. ইউনুসের সাজার বিষয়ে আমার কোনো দায় নেই, এটি শ্রম আদালতের বিষয়।’
সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম