Home / জাতীয় / এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ : প্রধানমন্ত্রী
HAS

এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
প্রধানমন্ত্রী | ৯ জানুয়ারি ২০২৪ | ২৫ পৌষ ১৪৩০
বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনে নির্বাচিত হওয়ার পরদিন ৮ জানুয়ারি সোমবার তিনি তাঁর আগামী পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘এখন আমরা তিন ধাপে কাজ এগিয়ে নিতে চেষ্টা করব।’শেখ হাসিনা বলেন, প্রথম ধাপ হলো, এখনই কী কাজ করতে হবে তা ঠিক করা। এরপর আর দুই ধাপে মধ্য এবং দীর্ঘ মেয়াদে কোন কোন কাজ করা হবে তা নির্ধারণ করা।
এ ছাড়া ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করব। নির্বাচনী ইশতেহারে আমরা স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ ঠিক করেছি। এগুলো হলো—স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক, যাঁরা নির্বাচনে তথ্য সংগ্রহ করেছেন, গতকাল সোমবার বিকেলে গণভবনের খোলা মাঠে তাঁদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, ‘কাজগুলো তিন ভাগ করে করার চেষ্টা করব।
আমাদের অগ্রযাত্রা যাতে ঠিক থাকে সেই লক্ষ্যে কাজ করব। এ দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি। তবে এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের।’

তিনি মনে করেন, ভোট দিয়ে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তিতে সহায়তা করার মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্রকে সুসংহত করতে সহযোগিতা করেছে।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …