Home / জাতীয় / উন্নয়নের পক্ষে ঐতিহাসিক বিজয়
al+win+mbd

উন্নয়নের পক্ষে ঐতিহাসিক বিজয়

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ৩১ ডিসেম্বর ২০১৮ । ১৭ পৌষ ১৪২৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে ২০টি আসনে, বিএনপি ৫টি আসনে, ওয়ার্কার্স পার্টি ৩টি আসনে, জাসদ ২টি আসনে, গণফোরাম ২টি আসনে, বিকল্প ধারা বাংলাদেশ ২টি, তরিকত ফেডারেশন ১টি আসনে, জাতীয় পার্টি-জেপি ১টি আসনে এবং স্বতন্ত্র ৩টি আসনে।
২৯৯টি আসনে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রে ফলাফল স্থগিত থাকায় ওইসব আসনে পুননির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোন মানদণ্ডেই একটি ঐতিহাসিক নির্বাচন।
তিনি বলেন, ‘নির্বাচনে বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও অতীতের যে কোন সময়ের চেয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারদের অংশ গ্রহণও আশাব্যঞ্জক। নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে নির্বাচন ছিল সর্বোচ্চ অংশ গ্রহণমূলক।’
এবারের নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকরা বলেছেন, ‘বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
পর্যবেক্ষকদের মতে, ‘উন্নয়নের পক্ষে ভোট বিপ্লব হয়েছে; ফলে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.