Home / এই দিন / ঈদের দিন দেখা যাবে তানজিন তিশাকে
tanzin+tisha+mbd-6

ঈদের দিন দেখা যাবে তানজিন তিশাকে

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১৬ জুন ২০১৮ । ০২ আষাঢ় ১৪২৫

আজ ঈদের দিন দেখা যাবে মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে। দীপ্ত টিভিতে তিশার বিশেষ ৩ পর্বের ধারাবাহিক নাটক ‘আমার বিয়ে’ প্রচার হবে আজ রাত ৮ টা ৩০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

নাটকটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

tanzin+tisha+mbd-8

নাটকটির গল্পে দেখা যাবে, মা-বাবার একমাত্র সন্তান রাফি জার্মানি থেকে ফিরেছে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে। একটি রিসোর্টে পারিবারিক এই বিয়ে সম্পন্ন যখন হতে চলছে তখনই রাফি আবিষ্কার করে তার হবু বউ কাসফিয়া ঠিক যেন তার বিপরীত। কাসফিয়া চঞ্চল, দুষ্টু। গভীর রাতে কাসফিয়া রাফিকে নিয়ে উধাও হয়ে গেলে ঢিমেতালে চলা পারিবারিক বিয়েতে লাগে অ্যাডভেঞ্চারের রঙ।

tanzin+tisha+mbd-3

‘আমার বিয়ে’ ছাড়াও এবার ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে।

এনটিভিতে আজ রাত ৮ টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘জোড়াসাঁকো’। শাহজাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এই নাটকটিতে তিশা ছাড়া আরো অভিনয় করেছেন নিলয় আলমগীর, ইন্তেখাব দিনার, ফারহানা মিলি প্রমুখ।

tanzin+tisha+mbd-7

‘জোড়াসাঁকো’ নাটকটির গল্পে গল্প এরকম, দুই বোন ওহী আর অরণী বেড়াতে এসেছে একটা রিসোর্টে। মূলত ওহীর আগ্রহেই এখানে আসা অরণীর। নয়তো রুশোর সাথে ডিভোর্সের পরপর নিজের ভেতরেই ডুবে ছিল সে। রিসোর্টে ইপনের সাথে পরিচয় হয় ওহী আর অরণীর। তাদের মধ্যে অনেক কথাও হয় নানা বিষয়ে। অন্যদিকে ওহীর বুদ্ধিতে একই রিসোর্টে এসে উঠেছে রুশো। ইপন পাঁয়তারা করে রুশো আর অরণীকে মুখোমুখি করার। অনেক নাটকীয়তার মাধ্যমে এই দু’জনকে মুখোমুখি করা যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.