Home / এই দিন / রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদের নামাজ আদায় করেছেন
president+eid+mbd

রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদের নামাজ আদায় করেছেন

মাস্টারি বিডি ।
ঢাকা । ১৬ জুন ২০১৮ । ০২ আষাঢ় ১৪২৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শনিবার সকালে হাইকোর্ট সংলগ্ন রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি, সুপ্রীম কোর্টের বিচারপতি, সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও দেশের এই প্রধান ঈদ জামাতে সকাল সাড়ে ৮ টায় নামাজ আদায় করেন। সংবাদ বাসস-এর।

এর আগে ঈদগাহে পৌঁছার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ঈদের প্রধান জামাতে ইমামতি করেন।

president+eid+mbd-2

ঈদের নামাজ শেষে দেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদ তাঁর পরিবারের অন্যান্য সদস্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ঈদের নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় করার জন্য নারীদের বিশেষ ব্যবস্থা করা হয়। জাতীয় ঈদগাহের জামাতকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.