Home / আন্তর্জাতিক / ইস্তাম্বুলে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা : নিহত ৩৫
istanbulnightclubgunattackdies35mbd-2

ইস্তাম্বুলে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা : নিহত ৩৫

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ০১ জানুয়ারি ২০১৭ । ১৮ পৌষ ১৪২৩

তুরস্কের ইস্তাম্বুল নগরীর একটি নাইটক্লাবে ইংরেজি নববর্ষ উদযাপনকালে সন্ত্রাসী হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। একজন বন্দুকধারী সান্তা’র পোশাক পরে এ হামলা চালায়।

ইস্তাম্বুলের গভর্নর বাসিপ শাহিন বলেন, একজন বন্দুকধারী নাইটক্লাবের প্রবেশ পথে এক পুলিশ ও এক বেসামরিক লোককে হত্যা করে ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

বার্তা সংস্থা দোগান জানায়, সান্তা ক্লজের পোশাকে দু’জন হামলাকারী এ হামলা চালায়।
শাহিন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ হামলায় অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে। আহত ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

istanbulnightclubgunattackdies35mbd

নগরীর ইউরোপীয় অংশে বোসফোরাসে এই নাইটক্লাব অবস্থিত।

গভর্নর শাহিন আরো বলেন, স্থানীয় সময় রাত ১ টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২ টা ১৫ মিনিট) এ হামলা চালানো হয়।

তিনি একে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন। হামলাকারীর ভাগ্যে কি ঘটেছে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

বার্তা সংস্থা দোগান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হামলাকারীরা ‘আরবী ভাষায়’ কথা বলছিল।

এদিকে এনটিভি জানায়, পুলিশের বিশেষ বাহিনী নাইটক্লাবে তল্লাশী চালাচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কে একের পর এক হামলা হচ্ছে। এই হামলাগুলোর জন্য কুর্দি জঙ্গি ও ইসলামিক স্টেট জিহাদিদের দায়ি করছে দেশটির কর্তৃপক্ষ।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.