মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০২ নভেম্বর ২০১৭ । ১৮ কার্তিক ১৪২৪
বাংলার গ্রামগুলোতে শীত জেকে বসতে শুরু করেছে। শহরেও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।
শীত আসছে। আসছে নানা স্বাদের তাজা সবজির মৌসুম।

শীতের সবজি বাংলার ক্ষেত খামারে থরে থরে সাজানো সবুজ আরেক বাংলাদেশ।
শীতের সবজি প্রতিদিনের রসনায় নতুন স্বাদের ভুবন।

অন্যান্য মৌসুমের একই সবজির একঘেয়ে স্বাদে যখন মন বিরক্ত হয়ে ওঠে তখন শীতের সবজি মনকে নাড়া দেয় না-
এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

ফুলকপি, বাঁধাকপি ,ওলকপি, বরবটি, ঢেড়শ, মটরশুটি, গাজর, শালগম, টমেটো

শিম, মুলা, নতুন আলু, পালং শাক- দিন আসছে কুয়াশা ঢাকা ভোর জড়িয়ে থাকা
এসব সবজির মনমুগ্ধ স্বাদ গ্রহনের কাঙ্ক্ষিত মৌসুম।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম