Home / আন্তর্জাতিক / আফগানিস্তানে নতুন অভিযান : ৪৭ জঙ্গি নিহত
afgan+jongi+killed+mbd-f

আফগানিস্তানে নতুন অভিযান : ৪৭ জঙ্গি নিহত

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২১ এপ্রিল ২০১৭ । ০৮ বৈশাখ ১৪২৪

আফগানিস্তানজুড়ে নতুন করে জঙ্গিবিরোধী সেনা অভিযান শুরু হয়েছে। এতে ৪৭ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী একথা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘গত ২৪ ঘন্টায় আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (এএনএসএফ) দেশের বিভিন্ন স্থানের কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে। এই অভিযানে ৪৭ সশস্ত্র জঙ্গি নিহত, ১১ জন আহত ও এক জনকে গ্রেফতার করা হয়েছে।’

afgan+jongi+killed+mbd

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৩টি প্রদেশে অভিযান চালানো হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তার পাশে পেতে রাখা ৩১টি বোমা ও স্থল মাইন উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সহিংসতা চলছে। তাদের নির্মূল করতে গোলযোগপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.