Home / জাতীয় / আজ শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব ২০১৬ : উদ্বোধন সন্ধ্যা ৬ টায়
natakmbd

আজ শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব ২০১৬ : উদ্বোধন সন্ধ্যা ৬ টায়

মাস্টারি বিডি ডটকম
২৪ সেপ্টেম্বর ২০১৬ । ০৯ আশ্বিন ১৪২৩

আজ শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’।

‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ স্লোগানকে ধারণ করে আজ শনিবার থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

আজ সন্ধ্যা ৬ টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামন নূর এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান।

natakmbd-2গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান স্বাগত বক্তৃতা দেবেন।

উৎসবে ঢাকা মহানগরীর ৩৩টি এবং দেশের ৮টি বিভাগের ২৭টিসহ মোট ৬০টি নাটকের দল অংশগ্রহণ করবে। কাল থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় এ নাট্যোৎসব। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও হল ও মহিলা সমিতি মিলনায়তন, এ ৪টি মঞ্চে পরিবেশিত হবে উৎসবের নাটকগুলো।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.