Home / জাতীয় / ‘আগামী মার্চেই মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে বাংলাদেশ’
mosharraf+minister+mbd-2

‘আগামী মার্চেই মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে বাংলাদেশ’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৫ ফেব্রুয়ারি ২০১৮ । ০৩ ফাল্গুন ১৪২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ আগামী মার্চেই মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দিনক্ষণ নির্ধারণ করে উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগামী মার্চ মাসে মধ্যম আয়ের দেশে উন্নীত হবো’।

খন্দকার মোশাররফ হোসেন আজ বৃহস্পতিবার জামালপুর শহরে আশেক মাহমুদ সরকারি কলেজ মাঠে ‘জামালপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসস-এর।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য রেজাউল করিম হীরা, সংসদ সদস্য ফরিদ উল হক দুলাল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার-এসডিজি’ সেলের সমন্বয়ক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, জেলা প্রশাসক আহমেদ কবির ও পুলিশ সুপার দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন,‘শেখ হাসিনার এ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। কিন্তু তাঁর নেতৃত্বে আমরা ইতোমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়ে দেখিয়ে দিয়েছি বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়।’

তিনি জানান, বাংলাদেশ বিশ্বে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এ দেশকে শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ফলে আমাদের জাতীয় আয়ও প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার স্বপক্ষের সরকার ক্ষমতায় আসার ফলেই এসব সম্ভব হয়েছে বলে মন্ত্রী উল্রেখ করেন।

জামালপুরবাসী উদ্দেশ্যে তিনি বলেন, ময়মনসিংহ বিভাগের মধ্যে জামালপুর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। সরকার এ জেলার উন্নয়নে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে।
জামালপুরকে একটি আদর্শ জেলা হিসেবে বিবেচনা করা হয়। মন্ত্রী এ জেলার উন্নয়নে এডিপি সহায়তা দ্বিগুণ করারও ঘোষণা দেন।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, সরকারের কর্মকান্ডের ফলে জামালপুরের জনগণের জীবনমান উন্নত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.