Home / শিক্ষা / আগামীকাল থেকে কুয়েটে দুই দিনব্যাপী আইসিএমআইইই শুরু
kuetlogombd

আগামীকাল থেকে কুয়েটে দুই দিনব্যাপী আইসিএমআইইই শুরু

মাস্টারি বিডি ডটকম
খুলনা । ২৫ ডিসেম্বর ২০১৬ । ১১ পৌষ ১৪২৩

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামীকাল ২৬ ডিসেম্বর (সোমবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী মেকানিকেল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই)-এর আন্তর্জাতিক সম্মেলন। সংবাদ বাসস-এর।

বিশ্ববিদ্যালয়ের মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে।

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম এইচ খান।

সম্মেলনে দেশি বিদেশি দেড় শতাধিক গবেষক ও প্রকৌশলীর অংশগ্রহণ ছাড়াও প্রায় ১২০টির মত কারিগরি বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 2026 3333

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে …

Leave a Reply

Your email address will not be published.