Home / জাতীয় / ‘বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে সরকার কাজ করছে’
iafesosmanministermbd-f

‘বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে সরকার কাজ করছে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ ডিসেম্বর ২০১৬ । ১১ পৌষ ১৪২৩

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বর্তমান সরকার দেশে বিজ্ঞানের উন্নয়ন ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে আন্তরিকভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, ‘বিশ্বমানের সর্বাধুনিক এবং দৃষ্টিনন্দন জাদুঘর নির্মাণ করে দেশে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করা হবে।’

মন্ত্রী ইয়াফেস ওসমান শনিবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত ‘বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নির্মাণের উদ্যোগ ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

মন্ত্রী বলেন, আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের জায়গায় বিশ্বমানের সর্বাধুনিক এবং দৃষ্টিনন্দন জাদুঘর নির্মাণ করা হবে। এ জাদুঘরে বিজ্ঞানের বিষয়ভিত্তিক গ্যালারির পাশাপাশি কৃষি, হেরিটেজ, মেরিটাইম, মিউজিক এন্ড স্পোর্টসসহ প্রায় ৩০টি গ্যালারি স্থাপনের পরিকল্পনা রয়েছে। গ্যালারির প্রদর্শনীবস্তু হবে ইন্টারএকটিভ। ভার্চুয়াল আকারে জাদুঘরের কার্যক্রম উপস্থাপন করা হবে।

এছাড়াও ভবনের ছাদে অবজারভেটরি, বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার, দর্শনার্থীদের জন্য থাকার ডরমেটরি, গবেষণাগার ও প্রশিক্ষণকেন্দ্র, লেকচার থিয়েটার, লাইব্রেরি এবং বহুমাত্রিক সিনেমা হলের ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান এবং বিজ্ঞান একাডেমির সভাপতি অধ্যাপক মো. আমিনুল ইসলাম।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.