Home / আন্তর্জাতিক / আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
irakpmmbd

আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ০৬ নভেম্বর ২০১৬ । ২২ কার্তিক ১৪২৩

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন- মসুলে যুদ্ধরত ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা প্রাণে বাঁচতে চাইলে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।

নগরীর পূর্বাঞ্চলে যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে এসে হায়দার আল-আবাদি বলেন, সরকারী নেতৃত্বাধীন বাহিনী পিছু হটবে না এবং ভেঙ্গেও পড়বে না।’ সংবাদ বাসস-এর।

তিনি মসুলের জনগণের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় বলেন, ‘আমরা শিগগিরই আপনাদের মুক্ত করব।’

আইএস যোদ্ধারা দুই বছরের বেশি সময় ধরে নগরীটিকে দখল করে রেখেছে।

সরকারি বাহিনী মসুলের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে পৌঁছানোর পর আবাদি আইএস যোদ্ধাদের প্রতি এ আহ্বান জানালেন।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আইএস যোদ্ধাদের কাছে আমার বার্তা এই যে- যদি তারা প্রাণে বাঁচতে চায়, তবে তাদের এখনই অস্ত্র সমর্পণ করতে হবে।’

সেনাবাহিনী জানিয়েছে, সরকারি বাহিনী শনিবার হাম্মাম আল-আলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এটি মসুল থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

লেফটেন্যান্ট জেনারেল রাইদ শাকির জাওদাৎ বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের কেন্দ্রস্থল দখল করেছে।

তবে শহরটি থেকে আইএস জঙ্গিদের সম্পূর্ণ হটিয়ে দেয়া হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 3 26 777

ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা

ঢাকা, মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ মাসস আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং এর পরবর্তী দিনগুলোতেও আল আকসা …

Leave a Reply

Your email address will not be published.