বিশিষ্ট এ গণিতবিদ ৮৪ বছর বয়সে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে রেখে গেছেন।
অমল কৃষ্ণ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোদাদাদ খানকে আজিমপুরে দাফনের আগে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। বিকাল ৪টায় গণিত বিভাগে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে।
খোদাদাদ খান ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর শিক্ষকতা করতেন বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের গণিত বিভাগে।
খোদাদাদ খান ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৩২ সালের ১ নভেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্ম নেওয়া খোদাদাদ খান বিভিন্ন শ্রেণির গণিত বিষয়ের পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনায় যুক্ত ছিলেন। ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির গণিত অনুষদের উপদেষ্টাও।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জার্নালে গণিত নিয়ে তার বেশ কয়েকটি প্রবন্ধ আছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম