Home / এই দিন / অগণিত ভক্ত শ্রোতাকে কাঁদিয়ে শিল্পী বারী সিদ্দিকী পরপারে
bari+siddiki+mbd

অগণিত ভক্ত শ্রোতাকে কাঁদিয়ে শিল্পী বারী সিদ্দিকী পরপারে

মাস্টারি বিডি ডটকম । কামাল বারি
ঢাকা । ২৪ নভেম্বর ২০১৭ । ১০ অগ্রহায়ণ ১৪২৪

আমি একটা জিন্দা লাশ / কাটিস নারে জংলার বাঁশ / আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না / আমি পীরিতের অনলে পোড়া / মরার পরে আমায় পুড়িস না…

গানের ভেতর দিয়েই তাঁর জীবনের অন্বিষ্ট। মানবজন্মের কতশত প্রশ্নে- কাতরতায় জ্বলে উঠতো শিল্পীর অগ্নিকণ্ঠ। হৃদয় পুড়িয়ে এভাবে আর কজনাই-বা গাইতে পারেন? শিল্পী বারী সিদ্দিকী পেরেছিলেন তা অসাধারণভাবে। শিল্পী আজ অন্য জগতে চলে গেলেন। জীবনের এই পর্যাবৃত্তকে তো আর রোধ করা যায় না।

bari+siddiki+mbd-2

প্রথিতযশা বংশীবাদক, গীতিকার ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর ৬৩ বছরের জীবনের সমাপ্তি ঘটল। বৃহস্পতিবার দিবাগত রাত দু’টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আধ্যাত্মিক ও লোকগানের অত্যন্ত জনপ্রিয় এ শিল্পী গত কয়েকদিন ধরেই স্কয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।

তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন প্রায় দু’বছর ধরে। গত বছর থেকে সপ্তাহে ৩ দিন তিনি কিডনির ডায়ালাইসিস করছিলেন। তাঁর দুটি কিডনি অকার্যকর হয়ে পড়েছিল। তিনি বহুমূত্র রোগেও ভুগছিলেন। এ ছাড়া গত শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন হাসপাতালে নেয়া হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

bari+siddiki+mbd-3

আজ শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার বাবার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল পৌনে ১১ টার দিকে তার মরদেহ বাংলাদেশ টেলিভিশন ভবনে নেয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে তাকে নেয়া হবে নেত্রকোনায়। তাঁর শেষ জানাজা হবে নেত্রকোনা সরকারি কলেজে। এরপর বারী সিদ্দিকীকে নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে দাফন করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.