Home / প্রধানমন্ত্রী / ‘যতদিন লোকসংগীত থাকবে ততদিন পর্যন্ত বারী সিদ্দিকী জনগণর মাঝে বেঁচে থাকবেন’
pm+sad+pic+mbd

‘যতদিন লোকসংগীত থাকবে ততদিন পর্যন্ত বারী সিদ্দিকী জনগণর মাঝে বেঁচে থাকবেন’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৪ নভেম্বর ২০১৭ । ১০ অগ্রহায়ণ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথিতযশা বংশীবাদক, গীতিকার ও সংগীত শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার এক শোক বার্তায় শেখ হাসিনা দেশের লোক সংগীতকে সমৃদ্ধ করার জন্য বারী সিদ্দিকীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশের মানুষ এক জনপ্রিয় লোক সংগীত শিল্পীকে হারিয়েছে। যত দিন লোক সংগীত থাকবে ততদিন পর্যন্ত তিনি জনগণর মাঝে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুম বারী সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশের লোক সংগীতের এই শিল্পী ৬৩ বছর বয়সে শুক্রবার গভীর রাতে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতার কারণে গত ১৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 5 26 2222

ডিসিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published.