Home / জাতীয় / হারিয়ে যাওয়া নদী : ঢেপা
dhepa+river+mbd-2

হারিয়ে যাওয়া নদী : ঢেপা

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ১৬ এপ্রিল ২০১৯ । ০৩ বৈশাখ ১৪২৬

ঢেপা নদী বাংলাদেশের উত্তরাংশের জেলা দিনাজপুর এ প্রবাহিত একটি নদী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক ঢেপা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৫০।

দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ও পাল্টাপুর ইউনিয়ন এর উত্তর-পূর্ব সীমান্তবর্তী স্থানে আত্রাই নদী হতে পৃথক শাখা হিসেবে ঢেপা নদী-র উৎপত্তি। উৎপত্তিস্থল হতে পূর্ব দিকে কিছুদূর অগ্রসর হওয়ার পর বীরগঞ্জ পৌর শহরের নিকটে এর সাথে যুক্ত হয়েছে “ছোট ঢেপা” নামক অপর একটি ছোট নদী, যা বীরগঞ্জ এর উত্তরাংশের বিল অঞ্চল হতে সৃষ্ট।

dhepa+river+mbd

মূল ঢেপা প্রবাহ ও ছোট ঢেপা এর মিলিত স্থানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক স্লুইসগেট তথা জলাধার নির্মাণ করা হয়েছে। ফলে উক্ত স্থানে কৃত্রিম হ্রদ এর সৃষ্টি হয়েছে।

বীরগঞ্জ পৌর শহরের কোল ঘেঁষে পুনরায় অগ্রসর হয়ে ঢেপা নদী দক্ষিণ দিকে কান্তজী মন্দির এর পাশে দিয়ে প্রবাহিত হয়ে দিনাজপুর শহরের নিকটবর্তী বাঙ্গীবেচা নামক স্থানে এসে পুনর্ভবা নদীতে পতিত হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 9 2026 11

সবুজের বুকে নবান্নের সুবাস

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ । মাসস মেঘ ছুঁয়ে থাকা সবুজ পাহাড়ের বুকজুড়ে …

Leave a Reply

Your email address will not be published.