Home / প্রকৃতি / সুন্দর পাখি মৌটুসি
sunbird+mbd-5

সুন্দর পাখি মৌটুসি

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ৩১ ডিসেম্বর ২০১৮ । ১৭ পৌষ ১৪২৫

পাখির নাম মৌটুসি। একরত্তি পাখি। কিন্তু এত সুন্দর তার গায়ের রং, দৈহিক আকৃতি, চঞ্চু, ওড়ার ঢং এমনকি কণ্ঠমাধুর্য। একেকটি পাখি একেক দিকে সুন্দর হয়ে থাকে। তবে সার্বিক বিচারে এ দেশের পাখিদের মধ্যে মৌটুসি বা নীল টুনিরাই শ্রেষ্ঠত্বের অন্যতম দাবিদার। কারণ, এদের সবকিছুই সুন্দর।

sunbird+mbd-3

এই পাখিটিকে চুনিমুখি মৌটুসি বা সবুজাভ মৌটুসিও বলা হয়। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়।
মৌটুসি পাতলা বন, বনের আশেপাশে চাষাবাদের জন্য পরিষ্কার জায়গা, বনপ্রান্ত, চিরসবুজ বন, ক্ষুদ্র ঝোপ ও প্যারাবনে বিচরণ করে। সচরাচর একা বা জোড়ায় জোড়ায় থাকে।

sunbird+mbd-4

চমৎকার সুরে গান গায়। ভোরে সব পাখির আগে এরা মধুর কণ্ঠে ঘুমভাঙানি গান গেয়ে ওঠে। মাঝে মাঝে হৃদয়জাগানিয়া মিষ্টিমধুর স্বরে গেয়ে ওঠে: সুইটি-টি-চি-চিউ…টিউসি-টিটসুইটি-সুইটি…সুইটি-টি-চি-চিউ…।

sunbird+mbd

হামিং বার্ডের মতো এরাও বাতাসে স্থির থেকে উড়তে পারে। বাতাসে ঢেউ খেলিয়ে আলোর ঝিলিকের মতো এগাছে-ওগাছে, এ ফুল থেকে ও ফুলে উড়ে উড়ে মধু পান করে। খুব চঞ্চল। ফুলের বোঁটার ওপর বসে বাদুড়ের মতো ঝুলে পড়ে মধু পান করে। মধুর অভাবে ছোট ছোট পোকামাকড়ও খেতে পারে।

sunbird+mbd-2

শীত ও বসন্তেই প্রধানত বাসা বানায় এবং ডিম পাড়ে। সাধারণত গেরস্তবাড়ির আঙিনায় বরই বা ডালিমগাছের চিকন ঝুলে পড়া ডালে বা লাউ-শিমের লতানো গাছের ডগায় বাসা বাঁধে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.