Home / এই দিন / সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী
altafmahmudjournalistleadermbd

সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, সাংবাদিক সমাজের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা প্রয়াত আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ জানুয়ারি (মঙ্গলবার)।

এই উপলক্ষে সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন এবং পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংবাদ বাসস-এর।

২০১৫ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আলতাফ মাহমুদ সাংবাদিক সমাজের এ শীর্ষ সংগঠনের সভাপতি নির্বাচিত হন। অল্প কয়েক দিন পরেই স্নায়ুতন্ত্রের জটিলতা নিয়ে ভর্তি হন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ২২ জানুয়ারি ২০১৬ তার দেহে অস্ত্রোপচার হয় এবং তিনি ২৪ জানুয়ারি ২০১৬ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রয়াত আলতাফ মাহমুদ বিএফইউজে সভাপতি ও মহাসচিব এবং ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জীবদ্দশায় আলতাফ মাহমুদ দৈনিক খবর ও দৈনিক ডেসটিনি পত্রিকার গুরুত্বপূর্ণ পদে সাংবাদিকতার দায়িত্ব পালন করে গেছেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ফিল্ম সেন্সর বোর্ড, ঢাকা ওয়াসা পরিচালনা পর্যদসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে গেছেন।

তার ছেলে ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ মাহমুদ তপু জানান, পরিবারের পক্ষ থেকে বাসায় দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) মরহুম আলতাফ মাহমুদ স্মরণে  আলোচনা সভার আয়োজন করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.