Home / অর্থনীতি / সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ দেবে রূপালী ব্যাংক
Rupali_bank2017071917272320170805085941

সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ দেবে রূপালী ব্যাংক

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৭ । ০৩ কার্তিক ১৪২৪

এবার বাড়ি বানাতে প্রবাসীদের ঋণ দেবে রূপালী ব্যাংক মাত্র ৯ শতাংশ সুদে। এ প্রকল্পের আওতায় একেকজনকে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ দেয়া হবে।

সম্প্রতি নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি সেন্টারে ‘বাংলাদেশে অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।

ঢাকাসহ বিভাগীয় শহরে অ্যাপার্টমেন্ট কিনতে ও নিজ জমিতে অ্যাপার্টমেন্ট তৈরির জন্য এ ঋণ প্রকল্প চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আবেদনকারী প্রবাসীকে ৩০ শতাংশ ব্যয় করতে হবে, ব্যাংক ঋণ দেবে ৭০ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে রূপালী ব্যাংকের রেমিট্যান্স হাউসের মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।’

ঋণের আবেদনপত্রে নিজের পাসপোর্ট ও কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র অথবা ট্যাক্স দেয়ার কপি দিতে হবে। বাংলাদেশের একজন গ্যারান্টারও লাগবে। এ প্রক্রিয়া দ্রুত চালু করতে রূপালী ব্যাংকের সদর দফতরে ‘প্রবাসী হেলপ ডেস্ক’ চালু করা হচ্ছে বলেও জানান আতাউর রহমান।

এর আগে যুক্তরাজ্যে সোনালী এক্সচেঞ্জে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করা আতাউর রহমান আরো বলেন, ‘স্বদেশে ছোট-বড়-মাঝারি শিল্প-কারখানার জন্যও রূপালী ব্যাংক প্রবাসীদের ঋণ দিচ্ছে ওই একই বিধিতে, অর্থাৎ ৩০ শতাংশ বিনিয়োগের পর ৭০ শতাংশ দিচ্ছে রূপালী ব্যাংক। ইতোমধ্যে অনেক প্রবাসী সে সুযোগ নিচ্ছে। ’

সূত্র: দৈনিক জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 4 2026 44 4

সয়াবিন তেলের দাম বাড়ল

ঢাকা, বুধবার ২৯ এপ্রিল ২০২৬ মাসস দেশের বাজারে বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে …

Leave a Reply

Your email address will not be published.