Home / ফটো গ্যালারি / ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
du+logo+mbd

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৭ । ০৩ কার্তিক ১৪২৪

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল ঘোষণা করেন।

এতে ‘ক’ ইউনিটে ২৩ দশমিক ৩৭ শতাংশ ও ‘চ’ ইউনিটে ২ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছে।
‘ক’ ইউনিটের ১৯ হাজার ২৬৭ জনের মধ্যে এক হাজার ৭৬৫ শিক্ষার্থী শেষ পর্যন্ত বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ভর্তির সুযোগ পাবে। আর ‘চ’ ইউনিটে ৩০৪ জনের মধ্যে ১৩৫ শিক্ষার্থী চারুকলা অনুষদের আটটি বিভাগে ভর্তি হতে পারবেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>KA<>Roll এবং DU<>CHA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

‘ক’ ইউনিটের শিক্ষার্থীদের ৫ থেকে ১৫ নবেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে হবে। এছাড়া কোটায় আবেদনকারীদের ২৯ অক্টোবর থেকে ৬ নবেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।

আর ‘চ’ ইউনিটের শিক্ষার্থীদের ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের একই সময়ের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে বলা হয়েছে। এ ইউনিটে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে হলে ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.