Home / খেলা / শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবল
football+mbd

শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবল

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ আগস্ট ২০১৭ । ১৭ শ্রাবণ ১৪২৪

আগামী রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবল। এবারের আসরে মোট ১০টি দল অংশ নিচ্ছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিটি অংশগ্রহণ ফি হিসেবে পাঁচ লাখ টাকা করে পাবে। এছাড়া প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ এবং রানার্সআপ দল তিন লাখ টাকা পাবে। চ্যাম্পিয়নশিপ লীগের সর্বোচ্চ পয়েন্টধারী দু’টি দল প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পাবে এবং সর্বনিম্ন পয়েন্টধারী ক্লাবটি অবনমনে যাবে। খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম এবং রংপুর।

আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী। এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়াল্টনের প্রতিনিধি এফএম ইকবাল বিন আনোয়ার, টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দশ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় এবং টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।

লীগে অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো : ফেনী সকার ক্লাব, উত্তর বারিধারা ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব, পুলিশ ফুটবল ক্লাব, মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, কাওরানবাজার প্রগতি সংঘ, বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 6 26 11

মেসি কেন কেঁদেছেন?

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আলোচনায় ছিলেন লিওনেল মেসি। আর ম্যাচ শেষ হওয়ার পর থেকে …

Leave a Reply

Your email address will not be published.