Home / প্রচ্ছদ / শিল্পীর ক্যানভাসে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’
bangabandhu+bangladesh+art+mbd

শিল্পীর ক্যানভাসে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ০৫ মার্চ ২০১৭ । ২১ ফাল্গুন ১৪২৩

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালির প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধুর ছবি দেয়ালজুড়ে। খুবই পরিচিত কিন্তু একেক শিল্পীর চোখে বঙ্গবন্ধু নানা মাত্রায় উদ্ভাসিত। কোথাও তার দৃপ্ত ভঙ্গিমা, কোথাও তিনি চিন্তামগ্ন। তাঁর অতিপিরিচিত ছবিগুলোকেই ক্যানভাসে আঁকা হয়েছে। নির্ভীক, নির্লোভ, বলিষ্ঠ ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তিনি ছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা। ক্যানভাসে সেই ব্যক্তিত্বরই প্রতিফলন ঘটেছে। বাদ যায়নি বাংলাদেশের নিসর্গের ছবি। অনবদ্য এসব ছবি এঁকেছেন দেশসেরা শিল্পীরা। তাদের দৃষ্টিতে উঠে এসেছে বঙ্গবন্ধু ও তাঁর সোনার বাংলা। প্রদর্শনীর শিরোনামও তাই ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।

বাংলাদেশের প্রতিথযশা ৪০জন শিল্পীর ১০০টি শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ‘সমতট সোনারগাঁ’ যৌথভাবে আয়োজন করেছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনী ২০১৭।

শনিবার থেকে ১৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারীতে এই চিত্র প্রদর্শনী চলবে।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। সংবাদ বাসস-এর।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনউদ্দিন খান বাদল এমপি, বরেণ্য শিল্পী হাশেম খান এবং অধ্যাপক মুনতাসির মামুন।

অনুভূতি ব্যক্ত করেন শিল্পী আবু তাহের এবং স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান।

প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, আবু তাহের, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, ধীরাজ চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহম্মেদ, অলকেশ ঘোষ, বীরেন সোম, রেজাউল করিম, আব্দুর শাকুর শাহ, আব্দুল মান্নান, জামাল আহমেদ, রণজিৎ দাস, মুহাম্মদ ইউনুস, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, মো. মনিরুজ্জামান, নিসার হোসেন, মুহাম্মদ ইকবাল, রাব্বানী শামীম, রাফী হক, আনিসুজ্জামান, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, শুভ্রানা শামীম, গুলশান হোসেন, বিপাশা হায়াত, ছামিনা নাফিজ, সর্বরী রায় চৌধুরী, আলপ্তগীন তুষার, আব্দুস সাত্তার তৌফিক, মোহাম্মদ কামালুদ্দিন, দুলাল চন্দ্র গাইন, শহীদ কাজী, সুমন ওয়াহিদ, প্রদ্যোত কুমার দাস, আব্দুল মোমেন মিল্টন ও মাহমুদুল হাসান সোহাগ-এর ছবি স্থান পেয়েছে।

প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ৮ টা এবং শুক্রবার বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.